আরজে কিবরিয়ার বিরুদ্ধে মারধরের অভিযোগ স্ত্রীর
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী রাফিয়া।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, আরজে কিবরিয়ার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের একটি অভিযোগ পেয়েছি। পারিবারিক সমস্যা নিয়ে বিষয়টি হয়েছে বলে মনে হয়। তবে এটা এত বড় সমস্যা নয়।
এ বিষয়ে জানতে আরজে কিবরিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরজে কিবরিয়ার পুরো নাম মো. গোলাম কিবরিয়া সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে রেডিও জকি (আরজে) হিসেবে কর্মজীবন শুরু করেন। টানা ১৬ বছর রেডিওতে কাজ করেছেন বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে। শুরুর দিকে ২০০৬ সালে রেডিও টুডেতে ‘কথা বন্ধু’ এপিসোডে কাজ শুরু করেন। এরপর একে একে জীবনের গল্প, সিক্রেটস, হ্যালো ৮৯২০, যাহা বলিব সত্য বলিব, লস্ট অ্যান্ড ফাউন্ডসহ বেশ কয়েকটি জীবনধর্মী অনুষ্ঠানে উপস্থাপন করেছেন। শুদ্ধ ও সাবলীল বাচনভঙ্গি, জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান হওয়া আর চমৎকার উপস্থাপনের কারণে অল্প সময়েই প্রতিটি অনুষ্ঠানই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে।
২০২১ সালে ফেব্রুয়ারিতে করোনা মহামারি সময় গড়ে তোলেন সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক স্টার্টআপ ‘স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড’। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি তিনটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে। যার মধ্যে রয়েছে হারানো স্বজন খুঁজে পেতে এবং উপযুক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরিবারের কাছে হারানো স্বজনকে তুলে দিতে ‘আপন ঠিকানা’,‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ ও আশপাশে ছড়িয়ে থাকা অসংখ্য জীবন গল্পের শিক্ষামূলক কিংবা অনুপ্রেরণামূলক গল্পগুলো ছড়িয়ে দিতে ‘লাইফ’।
ফেসবুকে ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানের মাধ্যমে হারানো স্বজনদের খুঁজে দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আরজে কিবরিয়া। তার ফেসবুক পেজের ফলোয়ার ৮১ লাখ।
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত










