ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১১:৪৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়

আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ৯ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ জুলাই (শনিবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) ইসলামী মাস জিলহজ শুরু হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, মুসলমানদের অন্যতম উৎসব ঈদুল আজহা, যা ১০ জিলহজ অনুষ্ঠিত হয়। এবার তা ৯ জুলাই পড়বে।

মুসলমানরা ৯ জিলহজ আরাফাহ দিন পালন করে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান ইব্রাহিম আল জারওয়ানের জানান, দিনের সংশ্লিষ্ট গ্রেগরিয়ান তারিখটি ৮ জুলাই (শুক্রবার)।

মুসলমানরা ইসলামিক পঞ্জিকা অনুসারে জিলহজ মাসে বার্ষিক হজ পালন করে। মাসটির দশম দিনে ঈদুল আজহা উদযাপনের মধ্য দিয়ে হজের আচার অনুষ্ঠান শেষ হয়।

সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস