আরমানিটোলায় ভবনে আগুন: কলেজ ছাত্রীসহ দু’জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার
আরমানিটোলায় ভবনে আগুন: কলেজ ছাত্রীসহ দু’জনের মৃত্যু
রাজধানীর আরমানিটোলায় ছয়তলা হাজী মুসা ম্যানসনে আজ শুক্রবাব ভোরে আগুন লাগার ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২২ জন। তাদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ভোর সোয়া তিনটার দিকে ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনের দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে। আগুন লাগার পর ভবনের ছাদে কিছু লোক আটকা পড়ে। তাদের উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করে তাদের নামিয়ে আনা হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে প্রথমে ছয়টি ও পরে ভয়াবহতা বেড়ে গেলে আরও চারটিসহ মোট ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরও বাড়িয়ে ১৯টি করা হয়। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আজ সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাসেল শিকদার বলেন, আগুনের ঘটনায় দগ্ধ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন কলেজ ছাত্রীও রয়েছেন। আহত অবস্থায় বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন অগ্নিদ্বগ্ধ হয়েছেন। অন্যরা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন। ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
তিনি বলেন, ওই ভবনে কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১০-১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে








