আর্থিক সঙ্কট তীব্র, প্রাপ্য মেটান: মোদীকে মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বাজেট বরাদ্দে রাজ্যের প্রাপ্য ৩৬ হাজার কোটি টাকা চাইলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি আর্থিক সঙ্কটের মোকাবিলায় আরও ২৫ হাজার কোটি দেওয়ার অনুরোধও জানালেন।
করোনার জেরে যে আর্থিক সঙ্কট তৈরি হয়েছে, তাতে এই টাকা অবিলম্বে দরকার বলে নরেন্দ্র মোদীকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দু’পাতার চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রায় সব ব্যবসা বন্ধ থাকার জেরে রাজস্ব আদায় একেবারেই হচ্ছে না এবং অধিকাংশ রাজ্যের মতো পশ্চিমবঙ্গও খুব কঠিন আর্থিক সঙ্কটে।
এর আগের সরকার পশ্চিমবঙ্গকে সাংঘাতিক ঋণের ফাঁদে জড়িয়ে দিয়ে গেছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই পরিস্থিতির মধ্যেও সরকারি কর্মীদের এবং অবসরপ্রাপ্তদের বেতন, মজুরি এবং পেনশন রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে।
অনেক রাজ্যই বেতন দিতে পারেনি বা অর্ধেক দিয়েছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে শুধু সরকারি কর্মীদের বেতন বা পেনশন দেওয়া নয়, ছাত্রছাত্রী, কৃষক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, আর্থিক ভাবে দুর্বল শ্রেণি, সংখ্যালঘু, তফসিলি জাতি/জনজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতির জন্য রাজ্য সরকার যে সব সামাজিক সুরক্ষা প্রকল্প চালায়, সে সবের জন্যও টাকা দরকার বলে প্রধানমন্ত্রীকে লিখেছেন মুখ্যমন্ত্রী।
তিনি লিখেছেন, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের যা প্রাপ্য, তার থেকে ১১ হাজার কোটি টাকা আগেই কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেও বাজেট বরাদ্দ অনুযায়ী যে ৩৬ হাজার কোটি টাকা রাজ্য পাবে, সে টাকা এখনই দিয়ে দেওয়া হোক অনুরোধ করেছেন মমতা।
মমতা চিঠিতে জানিয়েছেন, চলতি পরিস্থিতিতে ঋণ এবং ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কী ধরনের ছাড় দেওয়া দরকার, সে বিষয়ে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কিছু পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শগুলো যদি কেন্দ্র মেনেও নেয়, তা হলেও ক্রমশ বাড়তে থাকা আর্থিক সঙ্কটের মোকাবিলা করা খুব সহজ হবে না বলে মুখ্যমন্ত্রী মনে করছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আবেদন— প্রাপ্য ৩৬ হাজার কোটি টাকার পাশাপাশি বাংলাকে অন্তত আরও ২৫ হাজার কোটি টাকা সাহায্য করা হোক।
আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা যে সাংবাদিক সম্মেলন করেন, সেখানে তিনি নিজেও জানান যে, এই চিঠি তিনি কেন্দ্রকে পাঠিয়েছেন।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘একটা চিঠি আমরা দিয়েছি। কারণ রাজস্ব আদায় তো পুরোপুরি বন্ধ। সে ব্যাপারেই একটা চিঠি লিখেছি।’
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











