আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
শোবিজে এখন সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। নায়িকা বুবলীকে বিয়ে ও দুজনের সন্তান শেহজাদ খান বীরের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে তুমুল চর্চায় আছেন তিনি। সঙ্গে উঠে আসছে তার সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয়, নায়িকা পূজার চেরির সঙ্গে প্রেমের গুঞ্জনসহও আরও নানান বিষয়। ঠিক এমন সময়ে গণমাধ্যমকে নিজের ভেতরের কিছু কথা জানিয়েছেন ঢালিউড কিং।
এক সাক্ষাৎকারে শাকিবকে প্রশ্ন করা হয়, সেলিব্রেটিদের ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই, সবই পাবলিক প্রপার্টি, এক্ষেত্রে কী বলবেন? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমিও স্বীকার করি সেলিব্রেটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কী কিছু থাকতে নেই? দেখুন হলিউড-বলিউড এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি তাহলে বলতে হয় সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়। টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলেন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই।’
সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোর জন্য কিছু ঈর্ষাপরায়ণ শত্রুর দিকেও ইঙ্গিত করেন ঢালিউড কিং। তার ভাষায়, ‘প্রতিষ্ঠিত মানুষের পেছনে সব সময় ঈর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এসব মানুষ কিন্তু বন্ধু রূপে কাছেই থাকে। যেমন নবাব সিরাজউদ্দৌলার অতি কাছের মানুষ ছিলেন মিরজাফর। এই মিরজাফরদের কাছ থেকে সব সময় দূরে থাকতে হয়। মিরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়। তারা একসময় করুণভাবে নির্বংশ হয়। ইতিহাসই এর সাক্ষী। আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’
আরেক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি কমপক্ষে এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত।’
বুবলীর সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন? এমন প্রশ্নে শাকিবের উত্তর, ‘দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









