আর কোনো মানুষ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা মানুষের জন্য কাজ করি। আরেকটি দল আছে তারা মানুষের সম্পদ লুট করে খায়। খুন, বোমাবাজি, গ্রেনেড হামলা ও চোরাকারবারি করে।
শনিবার (১১ নভেম্বর) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। মানুষের জন্য কাজ করে।
খুব শিগগিরই মূল্যস্থীতি হ্রাস পাবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখের বিষয় হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলো, স্যাংশন-কাউন্টার স্যাংশন, যার ফলে মুদ্রাস্ফীতি একটু বেড়েছে কিন্তু সেটাও নিয়ন্ত্রণের আমরা চেষ্টা চালিয়েছি। ইনশাল্লাহ খুব শিগগিরই এই মূল্যস্থীতি হ্রাস পাবে। মানুষ আরও ভালোভাবে চলতে পারবে, থাকতে পারবে।’
শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, এই গভীর সমুদ্রবন্দর চ্যানেলের স্থলে আগে লবণ চাষ হতো। যেসব লবণ চাষী এখানে লবণ উৎপাদন করতেন, তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করে দিচ্ছি। সেই সাথে এই প্রকল্পের জন্য যাদের বাসস্থান সরিয়ে নিতে হয়েছে, তাদেরও ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সেই সাথে উন্নত প্রযুক্তি ব্যবহার করে যাতে লবণ উৎপাদন আরও বাড়ানো যায়, তা নিয়েও কাজ করছে আওয়ামী লীগ সরকার।
আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সমুদ্রসীমার অধিকার নিয়ে আগে কেউ কথা বলেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমুদ্রসীমার অধিকারের কথা জিয়াউর রহমান বা খালেদা জিয়া কেউই বলেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সমুদ্রসীমা অধিকার নিশ্চিত করেছে। সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতেও আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন, কয়েকদিন আগে আমি সৌদি আরব গিয়েছিলাম। মহানবী (স.) এর রওজা মোবারক জিয়ারত করেছি। মক্কায় ওমরাহ পালন করেছি। যেভাবে আমি আমার নিজের সন্তানদের জন্য দোয়া চাই, ঠিক সেইভাবে সেখানে আমি বাংলাদেশের মানুষের জন্য দোয়া চেয়েছি।
এর আগে বিকেল পৌনে চারটার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী।
সমাবেশে যোগ দেয়ার আগে বিকেল সোয়া ৩টার দিকে মাতারবাড়ী পৌঁছান তিনি। এরপর কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্প এবং ৪টি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহেশখালীসহ পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে মাতারবাড়ীসহ পুরো মহেশখালী। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থলে মানুষের ঢল নামে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











