আর গান গাইতে পারবেন না সেলিন ডিওন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
কানাডিয়ান সঙ্গীত শিল্পী সেলিন ডিওন টাইটানিক মুভিতে ‘মাই হার্ট উইল গো অন’ গানটি গেয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু দীর্ঘদিন থেকেই সেলিন ডিওন বিরল স্নায়ুরোগে ভুগছেন। এই রোগটির নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। গত এক বছর ধরেই তিনি অসুস্থ।বুধবার (২০ ডিসেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে গায়িকার শারীরিক দুর্বলতা বেড়েছে। শারীরিক অবস্থার দ্রত অবনতি ঘটছে। ডাক্তাররা বলেছেন, সুস্থ হলেও আর গান গাইতে পারবেন না তিনি। কারণ তার কন্ঠস্বর জড়িয়ে যায়।
এদিকে পেশির ওপর তার নিয়ন্ত্রণ নেই, এমনটাই জানিয়েছেন গায়িকার বোন ক্লাউডেট ডিওন। কানাডিয়ান ওয়েবসাইট ‘৭ জুর’-এর সঙ্গে একটি সাম্প্রতিক কথোপকথনে সেলিনের বোন ক্লাউডেট জানিয়েছেন, সেলিন কঠোর লড়াই করছে এই বিরল অসুখের সঙ্গে। ক্লাউডেট বলেন, ‘আমার হৃদয়’ ভেঙে যাচ্ছে তার এই শারীরিক অবস্থায়। সে সবসময় শৃঙ্খলাবদ্ধ ছিল, কঠোর পরিশ্রম করেছে। আমাদের মা তাকে সবসময় বলতেন, ‘তুমি এটা ভালো করতে যাচ্ছ, তুমি এটা ঠিকভাবে করবে। ’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সেলিন ডিওনের বোন ক্লডেট ডিওন জানান, নিয়ম মেনে জীবনযাপন করেও ওই বিরল রোগের হাত থেকে রেহাই পাননি সেলিন।
অসুস্থতার কারণে একাধিক লাইভ কনসার্টও তাকে বাতিল করতে হয়েছিল। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসাধীন হলিউডের জনপ্রিয় এই গায়িকা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










