আলাদা থাকছেন অমিতাভ-জয়া
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৭:৪৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
দীর্ঘ দাম্পত্য সম্পর্কে নানা ঘাত-প্রতিঘাতের পরও বলিউডে অন্যতম সেরা দম্পতি হিসেবে আলোচিত অমিতাভ ও জয়া বচ্চন। ভারত ও বাইরের অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীর কাছে ‘আদর্শ’ সেই জুটিই থাকছেন আলাদা! এই সংবাদ জানিয়েছেন ওই দম্পতির বন্ধু ও ভারতের রাজ্যসভার এমপি অমর সিং।
এর আগে অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে শাশুড়ি জয়া বচ্চনের সম্পর্কের চিড় নিয়ে কথা বলে আলোচিত হয়েছিলেন অমর সিং। এবার এই রাজনীতিক অমিতাভ দম্পতির সম্পর্কের ফাটল নিয়ে কথা বলেছেন। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম এবিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর সিং বলেন, ‘‘এমনকি অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই তিনি ও জয়া বচ্চন তাঁদের দুটি বাংলো ‘জনক’ ও ‘প্রতীক্ষা’য় আলাদা থাকতেন।’’ ‘লোকে পারলে দেশের সম্ভাব্য সব সমস্যার জন্য দায়ী করেন আমাকে। কিন্তু ঐশ্বরিয়া ও জয়ার সম্পর্কে চিড় ধরার জন্য আমি দায়ী নই’, বলেন অমর সিং।
অমর সিংকে সম্প্রতি সমাজবাদী পার্টির (এসপি) অভ্যন্তরীণ কোন্দলের জন্য দায়ী করা হয়েছে। সে বিষয়টি নিয়েও এবিপির সঙ্গে কথা বলেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে রাজ্যসভার এই এমপি বলেন, ‘গণমাধ্যম ভাবে সমাজবাদী পার্টি, আম্বানি অথবা বচ্চনদের প্রতিটি গোলযোগের জন্য আমিই দায়ী। আসলে তা নয়।’ গণমাধ্যমে এত আলোচনার পরও বচ্চন পরিবারের কোনো বক্তব্য নেই। তাঁরা আছেন তাঁদের মতো।
সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে জয়ার সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। এ ছাড়া অনুষ্ঠানের ফাঁকে ঐশ্বরিয়াকে জয়ার কাঁধে মাথা রাখা অবস্থায় দেখা যায়। এ ছাড়া অমিতাভের সঙ্গেও ঐশ্বরিয়ার কয়েকটি ছবি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে এই ‘বিচ্ছেদের গল্পের’ ছিটেফোঁটাও নেই। এর আগেও অমর সিং বচ্চন পরিবারকে নিয়ে কিছু মন্তব্য করে আলোচিত হয়েছিলেন।
একবার তিনি দাবি করেছিলেন, তাঁকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছেন অমিতাভ। জয়া বচ্চনের বিষয়ে অমর বলেন, সমাজবাদী পার্টিতে জয়াকে নেওয়ার আগে ‘অসংলগ্ন ব্যবহারের’ জন্য তাঁকে সতর্ক করেছিলেন অমিতাভ। তবে তাঁর এসব মন্তব্যের কোনো প্রত্যুত্তর দিতে পারেননি অমিতাভ। শুধু একবার তিনি বলেছিলেন, বন্ধু হিসেবে মন যা চায়, তা বলার অধিকার আছে অমরের।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








