আলাদা থাকছেন কি না, জানালেন ওমর সানী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির সফল দুই অভিনয়শিল্পী তারা। ভালোবাসে ঘর বেঁধেছেন, একই ছাদের তলায় তাদের সুখের সংসার। বলছি জনপ্রিয় নায়ক ওমর সানী ও প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর কথা। শোবিজের তারকাদের সংসার ভাঙার হিড়িকে তারা সুখী দাম্পত্যের উজ্জ্বল উদাহরণ হিসেবেই চিহ্নিত।
সম্প্রতি ওমর সানী অভিযোগ তুলেছেন, তাদের সংসার ভাঙার চক্রান্ত করছেন চিত্রনায়ক জায়েদ খান। এ বিষয়ে রোববার (১২ জুন) তিনি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সে সময়ই নীরবতা ভেঙে অডিওবার্তা দেন মৌসুমী।
তিনি বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। ও অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।’
মৌসুমী আরও বলেন, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে যে, জায়েদ আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে? আমি জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। আমাকে ছোট করে ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’
মৌসুমীর এমন বার্তার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি এই তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বাজছে? তারা কি আলাদা থাকছেন? নেটিজেনদের এমন কৌতুহলী ও অনুমাননির্ভর প্রশ্নের জবাব দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।
তিনি জানিয়েছেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবেই। এটা খুবই স্বাভাবিক ইস্যু। আমরা এখনও একই ছাদের নিচে আছি। মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা। তাকে অসম্মান করে আমি একটি কথাও বলব না।’
এ ছাড়াও ফেসবুক লাইভে ওমর সানী জানিয়েছেন, ‘আমি বিয়ে করেছি ২৭ বছর আগে। আমার ফুটফুটে দুটি সন্তান রয়েছে। আমার ছেলে বিয়েও করেছে। আমার পরিবারের ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলেমেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না, এই ২৭ বছরে এসে কোনো ধরনের ভুল বোঝাবুঝি (পরিবারের মধ্যে) হোক।’
দর্শকের কাছে সানীর অনুরোধ, কেউ মৌসুমীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। যদি করতেই হয়, আমাকে নিয়ে করেন। আমি আমার পরিবার সঙ্গেই থাকতে চাই। আমার ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়েই থাকতে চাই। সবাই ভালো থাকবেন।’
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











