আলাদা হচ্ছে মেরুদণ্ড জোড়া লাগা দুই শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
দেশের ইতিহাসে প্রথমবারের মতো নুহা ও নাবা নামের মেরুদণ্ড জোড়া লাগা দুই শিশুকে আলাদা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন ডা. মোহাম্মদ হোসেন।
তিনি বলেন, প্রায় পাঁচ মাস আগে চিকিৎসকদের একটি প্রোগ্রামে অংশ নিতে কুড়িগ্রামে গিয়েছিলাম। সেখানকার চিকিৎসকরা মেরুদণ্ড জোড়া লাগা এ নবজাতকের বিষয়টি আমাকে জানালে আমি শিশুদের দেখি এবং উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকাতে আসতে বলি। ঢাকায় আসার পর থেকে প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগে আমার অধীনে তাদের চিকিৎসা চলছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অস্ত্রোপচার হবে।
ডা. মোহাম্মাদ হোসেন বলেন, এর আগে মঙ্গলবার মেরুদণ্ড জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসায় ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
শিশু দুটির বাড়ি কুড়িগ্রামের কাঁঠালবাড়ী এলাকায়।তাদের বাবার নাম আলমগীর রানা। প্রায় সাড়ে ৭ মাস আগে ফুটফুটে যমজ কন্যাসন্তানের জন্ম দেন রানার স্ত্রী নাসরিন। শিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়া লাগা বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রসঙ্গত, এর আগে মাথা জোড়া লাগা দুই শিশুকে আলাদা করা হলেও এবারই প্রথম মেরুদণ্ড জোড়া লাগা শিশুর অস্ত্রোপচার হবে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






