আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজ, আসছেন কয়েকজন নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজ, আসছেন কয়েকজন নারী
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির খালি থাকা ৩৯টি পদে মনোনীতদের নাম ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। সম্মেলনে ঘোষিত আংশিক কমিটির মতোই চমকহীন হতে পারে এই ৩৯ পদও। সূত্রমতে, এই পদগুলোয় ঘুরেফিরে পুরনোদেরই ঠাঁই হচ্ছে। অবশ্য নতুন কয়েকজন নারীনেত্রী আসতে পারেন।
নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক সংগঠনে নারীর সংখ্যা ৩৩ শতাংশ করার বাধ্যবাধকতা রয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে আওয়ামী লীগে কয়েকজন নারীনেত্রীকে কেন্দ্রীয় কমিটিতে আনা হচ্ছে। বর্তমানে দলটির নেতৃত্বে ২৩ শতাংশ নারী রয়েছে।
আওয়ামী লীগ ও গণভবন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি, শহীদ মেজর খালেদ মোশারফের মেয়ে মাহজাবিন খালেদ, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আমেনা বেগম কোহিনূর, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখের নাম নতুন নেতৃত্বের তালিকায় রয়েছে।
গত ২১ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ওই দিন নবমবারের মতো দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে, দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ পদের মধ্যে ৯টি সম্পাদকীয় ও দুটি উপসম্পাদকীয় এবং ২৮ সদস্য পদসহ ৩৯টি পদ এখনো খালি।
খালি থাকা ২৮টি কেন্দ্রীয় সদস্যপদে কারা আসবেন তা নির্ধারণ করার জন্য গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে নবনির্বাচিত সভাপতিম-লীর প্রথম সভা হয়। সভার শুরুতে দলের সভাপতিম-লীর সদস্যদের কাছ থেকে কেন্দ্রীয় সদস্য পদে প্রস্তাব চান শেখ হাসিনা। কিন্তু তারা কেউ কোনো প্রস্তাব না করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর আস্থা রাখেন। সভাশেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে ২৬ ডিসেম্বর। নতুন করে আওয়ামী লীগে কেন্দ্রীয় নেতৃত্বে কারা আসছেন এ বিষয়ে তিনি বলেন, বেশ কয়েকজন আসবেন তবে পুরনোদের থাকার সম্ভাবনাই বেশি।
মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন, তাদের কেউ কমিটিতে আসবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটা নিয়েও সভায় আলোচনা হয়েছে। আমাদের সভাপতিম-লীর সদস্যরা দলের সভাপতি শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছেন। আশা করছি, তিনি বুধবারের মধ্যে বিষয়টি চূড়ান্ত করবেন।
সভাসূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় আছেন তাদের কারও এবারের কমিটিতে থাকার সম্ভাবনা কম। শেখ হাসিনা এ বিষয়ে সরাসরি কিছু না বললেও মন্ত্রিসভায় থাকা নেতাদের দলের কেন্দ্রীয় নেতৃত্বে রাখার বিষয়ে যে আগ্রহ নেই তা অনুমান করা গেছে।
জানা গেছে, খালি থাকা তিনটি সাংগঠনিক পদের একটিতে একজন নারী সদস্য আসতে পারেন। বাকি দুটি পদ গত কমিটিতে থাকা দুজন নেতাকে পদোন্নতি দিয়ে পূরণ করা হতে পারে। ৯টি সম্পাদকীয় পদে তিনজন নতুন নেতার ঠাঁই হতে পারে। বাকি তিনটি সম্পাদকীয় পদ গত কমিটি থেকে পদন্নোতি দিয়ে পূরণ করা হতে পারে। আর যে দুটি উপসম্পাদকীয় পদ রয়েছে তার একটি পদে পরিবর্তন হতে পারে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




