ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২২:৪৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

আ.লীগের মনোনয়ন যুদ্ধে বাবা-মেয়ে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে নেমেছেন বাবা-মেয়ে। এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আব্দুল কুদ্দুস।  ওই একই আসন থেকেই মনোনয়ন যুদ্ধে নেমেছেন তার মেয়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি অ্যাডভোকেট. কোহেলী কুদ্দুস মুক্তি।

 

সোমবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাবা-মেয়ে একসঙ্গে মনোনয়ন ফরম জমা দেন। 

 

বাবা ও মেয়ে একই আসন থেকে মনোনয়নপত্র কেনার বিষয়ে কোহেলী কুদ্দুস মুক্তি বলেন, ‌‘মনোনয়নপ্রত্যাশী আব্বার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতার কিছু নেই।  আব্বাই আমাকে মনোনয়নপত্র কিনতে অনুপ্রাণিত করেছেন।  এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’

 

নাটোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে রয়েছেন- নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি ও সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা।

 

এ ছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুর আলম, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহজাহান কবীর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাবেক ছাত্রনেতা রতন আলীসহ ১৪ জন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।