ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২৩:০৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

‘আলো আসবেই’ গ্রুপের দুই শিল্পীকে শোকজ 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট দিন কয়েক আগে সোশ্যালে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে! 

তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। গ্রুপটির সদস্য সংখ্যা ১৬০ জন। অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ও অভিনেতা সাজু খাদেমও ছিলেন এ তালিকায়। অভিনয় সংঘের নির্বাহী কমিটিতে আছেন তারা। 

এ আরাফাত ও ফেরদৌসের ওই গ্রুপে সক্রিয় ছিলেন তারা। এ অভিযোগে দুজনকেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিনয় শিল্পী সংঘ থেকে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা যেটি করেছি, তা হলো ইসি কমিটির যে দুজন মেম্বার ওই গ্রুপটিতে ছিল—সাজু খাদেম ও ঊর্মিলা শ্রাবন্তী কর। এর মধ্যে ওই গ্রুপে অ্যাডমিন হিসেবে ছিল সাজু খাদেম, আর বেশকিছু স্ক্রিনশট শেয়ার করেছে ঊর্মিলা। যে কারণে তাদের আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’ 
  
এ ছাড়া স্ক্রিনশট ভাইরালে আলোচিত অরুণা বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ বাকি সদস্যদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

এদিকে যে দুই তারকা কারণ দর্শানোর নোটিশ পেলেন তাদের পক্ষ থেকে কোনো ফিরতি চিঠি পেয়েছেন কিনা—জানতে চাইলে নাসিম জানান এখনও কোনো উত্তর দেননি তারা।