ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ২:১২:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

আশুলিয়ায় গ্যাসের আগুনে নারী-শিশুসহ দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ২ জুন ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে একটি টিনশেড বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর সহকারী পরিচালক মো. আব্দুল আলিম জানান টয়লেটের বায়োগ্যাস হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোডের পূর্বপাশে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির (ইঞ্জিনিয়ার রেকর্ড) এর বাসায় এ বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ৬ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি চারজনকে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি টিম উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানায় যে তাদের বিদ্যুতের লাইনে কোনো সমস্যা ছিল না।

অগ্নিদগ্ধরা হলেন- মো. হাকিম (৩২), তার স্ত্রী মোছা. আদুরী (২৬), মো. আউয়াল (৩৫), আফরোজা (৩০), তার স্ত্রী মোছা. রেনু (২৭) এবং মেয়ে আফিয়া (৮)। এদের মধ্যে শিশু ছাড়া বাকি পাঁচজন গার্মেন্টসে চাকরি করেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে টিনশেড ওই বাড়িটিতে তিনটি পরিবারই বাস করত।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৫টার সময় ডেন্ডাবর কবরস্থান রোড হুমায়ূন কবির এর বাড়ি সেমিপাকা বাড়িতে গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এতে তিন কক্ষের মোট ৬ জন দগ্ধ হয়ে আহত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর সহকারী পরিচালক মো. আব্দুল আলিম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে যায় এবং দেয়ালে ফাটল দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টয়লেটের বায়োগ্যাস হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।


-জেডসি