আসছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ফের ওপার বাংলার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করলেন জয়া আহসান। ‘বিজয়া’, ‘বিসর্জন’-এর পর এবার ‘অর্ধাঙ্গিনী’। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল কৌশিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জয়া। ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। অবশেষে সিনেমা মুক্তির তারিখ জানালেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে জয়া জানালেন, চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সঙ্গে ক্যাপশনে লিখলেন ‘সত্যি কি অর্ধেক হয়?’
সিনেমাটিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে এখানে একদম নতুন ভাবে দেখা যাবে। জানা গেছে, এখানে তাকে গায়কের ভূমিকায় দেখা যাবে। পূরবকে এর আগে ‘লক্ষ্মী ছেলে’ সিনেমায় দেখা গেছে। এই সিনেমাতেও তিনি থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
মূলত দুই নারীর জীবনের গল্প বলবে ‘অর্ধাঙ্গিনী’। যেখানে জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিককে দেখা যাবে কিনা সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে।
২০১৯ সালে দুর্গাপূজার পর শুরু হয়েছিল এই সিনেমার শ্যুটিং। মাঝে পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। অবশেষে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সিনেমার মুক্তির তারিখ।
এখন দেখার পালা কৌশিক-জয়ার হিট জুটি আবার ‘অর্ধাঙ্গিনী’তে সেই ম্যাজিক দেখাতে পারে কিনা। সেই অপেক্ষায় রয়েছেন ভক্তরাও।
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল








