ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৯:২২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

আসছে মাহিয়া মাহি রেস্তরাঁ ‘ফারিশতা’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ব্যবসায় আগ্রহী হয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। রোজার শুরুতেই 'ফারিশতা' নামে রেস্তরাঁ চালু করতে যাচ্ছেন মাহি। এই নামেরও একটা মাহাত্ব আছে। মাহি যদি কখনও মেয়ের মা হন তাহলে তার নামও ফারিশতা রাখবেন বলে জানান তিনি। এটি তার ভীষণ পছন্দের একটি নাম।

মাহি জানান, গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে একটি রেস্তরাঁ খুলছেন তিনি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে থাকবে আড্ডা দেওয়ার সুযোগ। 

মাহি বলেন, আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। সবাই ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি। আমি আসলে এই রেস্তরাঁর কাজ নিয়েই ব্যস্ত ছিলাম।