ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৪:৪৬:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

আসছে মেয়েদের আইপিএল

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৫৯ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

চলতি আইপিএলের মাঝে আগামী ২২ মে মেয়েদের আইপিএল ধাঁচের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে৷ গত ফেব্রুয়ারিতে জানানো হয়েছিল একাদশ আইপিএল-এর প্লে-অফ চলাকালীন পরীক্ষামূলকভাবে মেয়েদের কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে চলেছে ক্রিকেট বোর্ড৷ তারই ফলস্বরুপ এ আয়োজন।

 

আফ্রিকান সাফারিতে ভারতিয় মেয়েদের মারকুটে পারফরমেন্স পর মেয়েদের আইপিএল নিয়ে নড়েচড়ে বসেছিল ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা৷

 

কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-এর চেয়ারম্যান বিনোদ রাই এরআগে জানিয়েছিলেন, ‘আমরা কিছু প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে চলেছি সেগুলোতে সাফল্য পেলে বিসিসিআই মেয়েদের টি-টোয়েন্টি লিগের আয়োজন করবে৷ মহিলা ক্রিকেটারদেরও আইপিএল প্রাপ্য৷’

 

 

এই ম্যাটটি টিভিতেও সম্প্রচার করা হবে আইপিএলের সঙ্গেই৷ পরীক্ষামূলকভাবে এই ম্যাচের আয়োজন করে বিসিসিআই বুঝে নিতে চাইছে মেয়েদের আইপিএলের জন্য ভারতীয় দর্শকরা কতটা প্রস্তুত৷