ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৯:৪৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

আসন বণ্টন নিয়ে আলোচনা, শেখ হাসিনাকে চিঠি দিলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৮ শনিবার

আসন বণ্টন নিয়ে কথা বলার জন্য আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শনিবার সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিকাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এ চিঠি পৌঁছে দেন। আওয়ামী লীগ সভাপতির পক্ষে চিঠিটি গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  সুনীল শুভ রায় এ তথ্যটি আমাদের সময়কে নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সুনীল শুভ রায় বলেন, ‘মাত্র তো চিঠি দিলাম। আশা করছি খুব দ্রুত জাপা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য  সময় দিবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।’