ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:৪৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

আড়িয়াল খাঁ নদে ভাসছিল ৩ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদ থেকে তিন মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে বেলাব থানার ওসি তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা গোসলে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

মৃত শিশুরা হলেন- ইউনিয়নের বীরকান্দা গ্রামের ঝুমা আক্তার (১০), হালিমা আক্তার (১০) ও শিবা আক্তার (১১)। তারা ছিল প্রতিবেশী ও বান্ধবী।

বেলাব থানার ওসি তানভির আহমেদ জানান, রোববার দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিনজন নদে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়।

তিনি আরও জানান, এক পর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। এ সময় খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রোববার রাতেই হস্তান্তর করা হয়েছে।