ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৮:০১:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

আ. লীগের দুই মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪০ পিএম, ৩০ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।


সভায় দুইজন মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এরা মধ্যে বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে মোসা. ফিরোজা খাতুনকে মনোনয়ন দেয়া হয়েছে। জামালপুরের বকশিগঞ্জ পৌরসভায় শাহিনা বেগমকে মনোনয়ন দেয়া হয়েছে।


এছাড়া পটুয়াখালীর জেলা পরিষদ নির্বাচনে মো. খলিলুর রহমান মোহনকে মনোনয়ন দেয়া হয়। পঞ্চগড় জেলার বোদা পৌরসভার ওয়াহিদুজ্জামান সুজা, দিনাজপুর জেলার বিরল উপজেলায় মো. সবুজার সিদ্দিক সাগর, নাটোরের বনপাড়া পৌরসভায় কে এম জাকির হোসেন, রাজশাহীর বাঘা পৌরসভায় মো. আক্কাস আলী, ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. সাইফুর রহমান।


এ ছাড়া ৪৭টি ইউনিয়ন পরিষদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।