ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৩:২৩:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

আ. লীগ কর্মীদের জীবন বাজি রেখে কাজ করতে হবে : তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৩ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে বিগত দিনের মত জীবন বাজি রেখে কাজ করতে হবে।

 
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


তারানা হালিম বলেন, দেশের তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তারা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছে কীভাবে দেশের ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে কাজ করতে হয়।


তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট মরিয়া হয়ে উঠেছে ক্ষমতায় আসার জন্য। দেশ-বিদেশের নানাবিধ চক্রান্তে একবার যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশ আবার হায়েনাদের থাবায় পেছনের দিকে যাবে। এ ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, মতিয়ার রহমান মতি, নিজাম উদ্দিন,  জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদসহ উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।