ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১১:৪১:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি

ইউএস ওপেনে খেলার ঘোষণা দিলেন সেরেনা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগস্টে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে খেলার ঘোষণা দিয়েছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি।

লম্বা সময় পর টুর্নামেন্টে খেলতে উদগ্রীব হয়ে আছেন বলেও জানান এই টেনিস তারকা। ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট।। তবে টুর্নামেন্টে থাকবে কিছু নতুন নিয়ম-কানুন। দর্শকও থাকবে সীমিত।

সেরেনা উইলিয়ামস বলেন, টেনিস তারকাবিশ্ব ক্রীড়াঙ্গন একটা চ্যালেঞ্জিং সময় পার করছে। এর মাঝেই অনুষ্ঠিত হবে ইউএস ওপেন। আমি এই টুর্নামেন্টে খেলতে চাই। অধীর আগ্রহে অপেক্ষা করছি। করোনা পরিস্থিতির কারণে নতুন কিছু নিয়ম মানতে হবে আমাদের। নতুন অভ্যেসে খেলা কেমন হবে, জানি না। শুধু চাই খেলাটা উপভোগ করতে। সীমিত সংখ্যক দর্শকের সামনে খেলাটাও নতুন অভিজ্ঞতা হবে।

-জেডসি