ইউএস ওপেন জয়ী ব্রিটেনের এমা রাদুকানু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ইউএস ওপেন জয়ী ব্রিটেনের এমা রাদুকানু। ছবি : স্কাই নিউজ
অবশেষে অবসান হলো নারী এককে ব্রিটেনের ৪৪ বছরের গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা। ইউএস ওপেনের ফাইনালে লেইলাহ ফার্নান্দেজকে সরাসরি সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেলেন এমা রাদুকানু।
এর আগে চমক জাগিয়ে ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেন রাদুকানু ও ফার্নান্দেজ। নিউইয়র্কে দুই কিশোরীর লড়াইয়ের আগেই রোমাঞ্চ ছড়াতে শুরু করে। তবে শেষ হাসি হেসেছেন ১৮ বছর বয়সী রাদুকানু। এই তারকা জিতেছেন ৬-৪ ও ৬-৩ গেমে।
রাদুকানুর আগে, শেষ ব্রিটিশ হিসেবে নারী এককে প্রধান কোনো শিরোপা জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড। ১৯৭৭ সালে উইম্বলডন জিতেছিলেন সিঙ্গেলে তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৭৬ বছর বয়সী এই তারকা। এরপর থেকে নারী এককে কোনো ব্রিটিশ প্রধান কোনো শিরোপার নাগাল পাননি। কানাডিয়ান কন্যা ১৯ বছর বয়সী লেইলাহকে হারিয়ে সেই অপেক্ষার ইতি টানলেন রাদুকানু। স্বদেশির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভার্জিনিয়া ওয়েডও।
মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই ফাইনালে ওঠে আসেন ১৮ বছর বয়সী রাদুকানো। এই বছরের উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে অভিষেক হয় ব্রিটিশ কন্যার।
এদিকে, ইউএস ওপেন জেতায় ১.৮ মিলিয়ন প্রাইজ মানি পাবেন রাদুকানু। সঙ্গে ব্রিটিশ বাছাইয়ে এক নম্বর তো বটে, বিশ্ব র্যাঙ্কিংয়ে উঠে আসবেন ২৩তম স্থানে।
ইউএস ওপেন জিতে বেশ কয়েকটি রেকর্ডও স্মরণ করিয়ে দিলেন এই কিশোরী। নারীদের মধ্যে ভার্জিনিয়া ওয়েডের পরে প্রথম ব্রিটিশ হিসেবে ১৯৬৮ সালের পর ফ্ল্যাশিং মিডোতে শিরোপা জিতলেন রাদুকানু। এ ছাড়া প্রথম বাছাই হিসেবে মুক্ত যুগে স্ল্যাম জিতলেন তিনি।
২০০৪ সালে উইম্বলডন জয়ী মারিয়া শারাপোভার পরে সবচেয়ে কম বয়সী হিসেবে নারীদের স্ল্যামে চ্যাম্পিয়ন হলেন রাদুকানু। সবচেয়ে কম বয়সী গ্র্যান্ড স্ল্যাম জয়ী ব্রিটিশও তিনি। ইউএস ওপেনের ২০১৪ সালের শিরোপাজয়ী সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী হিসেবে কোনো সেট হারেননি রাদুকানু।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











