ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:৫২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ইউক্রেনকে বড় সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতিসংঘের সম্মেলনে ইউক্রেনকে ২.৩ বিলিয়ন পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দেবেন। ২০২২ এবং ২০২৩ সালে এ অর্থ খরচ করা হবে। এর মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুক্তরাজ্য যে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল সেটি দ্বিগুণ হতে যাচ্ছে। 

খারকিভ থেকে রুশ সেনাদের হটিয়ে দেওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনাদের সাফল্য অনুপ্রেরণামূলক।

তিনি বিবৃতিতে আরও বলেছেন, ইউক্রেনের সেনাদের প্রতি আমার বার্তা হলো: আপনাদের প্রত্যেকটি পদক্ষেপের ঠিক পেছনে থাকবে যুক্তরাজ্য। আপনাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা। 

এদিকে রাশিয়া ফেব্রুয়ারিতে যখন ইউক্রেনে হামলা করে তখন লিজ ট্রাস ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ওই সময়ই ইউক্রেনের জন্য অনেক দৌঁড়ঝাপ করেছেন। 

সেপ্টেম্বরে লিজ ট্রাস যখন প্রধানমন্ত্রী হন তখনই বোঝা গিয়েছিল ইউক্রেনে যুক্তরাজ্যের সহায়তা বাড়বে। প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই ইউক্রেনকে বড় ধরনের সহায়তার ঘোষণা দিলেন তিনি। 

সূত্র: আল জাজিরা