ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:০৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ইউক্রেনীয় ড্রোন অনুপ্রবেশ, লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। 

লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। 

ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। 

গত সপ্তাহে পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রাদসকে বরখাস্ত করেছিলেন তিনি।

এর প্রতিবাদে স্প্রাদসের দল দ্য প্রগ্রেসিভস সিলিনার নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে আগামী অক্টোবরের নির্ধারিত সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই সরকার ভেঙে পড়ে।

বৃহস্পতিবার সিলিনা বলেন, “প্রতিরক্ষামন্ত্রীর পদে একজন শক্তিশালী প্রার্থী দেখেও রাজনৈতিক বাগাড়ম্বরকারীরা একটি সংকট তৈরি করেছে। আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।”

গত ৭ মে লাটভিয়ার আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন অনুপ্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত হয়। ২০২৬ সালের শুরু থেকে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ঘটনা। লাটভিয়া ও ইউক্রেন উভয়ই স্বীকার করেছে, ড্রোনগুলো সম্ভবত ইউক্রেনীয় ইউএভি ছিল, যেগুলো রাশিয়াকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে সিগন্যাল জ্যাম হওয়ার কারণে সেগুলো পথভ্রষ্ট হয়ে লাটভিয়ায় ঢুকে পড়ে।

ঘটনার পর সিলিনা বলেছিলেন, “কোথাও না কোথাও ভুল হয়েছে। আমরা এই পরিস্থিতি চলতে দিতে পারি না।”

তিনি আরও জানান, শুধুমাত্র এই ঘটনা নয়, লাটভিয়ার সামগ্রিক প্রতিরক্ষা খাতের পরিস্থিতির কারণেই স্প্রাদসকে পদত্যাগ করতে বলেছিলেন তিনি।

এদিকে সিলিনার পদত্যাগের পর লাটভিয়ার প্রেসিডেন্ট এদগারস রিনকেভিকস বলেছেন, ‘যত দ্রুত সম্ভব’ নতুন সরকার গঠনের বিষয়ে ১৫ মে সিদ্ধান্ত নেবেন তিনি।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লাটভিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সিলিনা। তার সরকার ইউক্রেনের প্রতি সমর্থনে দৃঢ় অবস্থান নিয়েছিল। প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে এসেছে। সূত্র: বিবিসি