ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:২৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

ইউক্রেনের জাপোরিঝিয়ায় হামলা, শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ এএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে ভয়াবহ রুশ হামলায় শিশুসহ কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। শহরের বহু ভবন রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে। 

ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে। 

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। খেরসন অঞ্চলের পোনিয়াতিভকা গ্রামের একটি বাড়িতে আঘাত করে রাশিয়ার ছোড়া গোলা। 

তবে, ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, বাখমুতে পরিস্থিতি কঠিন হলেও তা নিয়ন্ত্রণে আছে। 

ইউক্রেনের সেনাপ্রধান বলেন, বাখমুত পুরোপুরি ঘেরাও করে ফেলতে চাইছেন তারা। তবে আমরা তা হতে দেব না। বাখমুতে গত কয়েক দিন ধরে চলছে তুমুল লড়াই। দুর্গের মতো শহরটিকে রক্ষা করবেন ইউক্রেনীয় সেনারা।