ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রিজেট ব্রিংক: রিপোর্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ এই সামরিক অভিযান নিয়ে আগেই থেকে সতর্কতা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
নিরাপত্তার খাতিরে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর আগেই দেশটি থেকে সব কূটনীতিককে প্রত্যাহার নিয়েছিল আমেরিকা। বর্তমানে পোল্যান্ডে একটি অস্থায়ী কার্যালয়ে চলছে দূতাবাসের কার্যক্রম।
যুদ্ধের দুই মাস পর ২৪ এপ্রিল ইউক্রেন সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সফরে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
এ সময় তারা ধারাবাহিকভাবে ইউক্রেনে মার্কিন দূতাবাসগুলো খোলার ব্যাপারে সম্মত হন।
সফরে ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূতের নামও ঘোষণা করেন তারা। তিনি হলেন প্রবীণ কূটনীতিক ব্রিজেট ব্রিংক। বর্তমানে তিনি স্লোভাকিয়ায় নিযুক্ত রয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসির’ এক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ২০২০ সালের শুরু থেকেই ইউক্রেনের এই পদটি শূন্য ছিল। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন সোমবারই ব্রিজেট ব্রিংককে চূড়ান্তভাবে মনোনীত করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্র আরও বলেছে, তারা রাজধানী কিয়েভের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রায় ইউক্রেনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে দূতাবাস পুনরায় চালু করার বিষয় ভাবছে।
যুদ্ধ শুরুর আগেই ইউক্রেনের মার্কিন দূতাবাস প্রতিবেশী পোল্যান্ডে স্থানান্তর করা হয়। সেখানে বর্তমানে একটি অস্থায়ী কার্যালয়ে চলছে দূতাবাসের কার্যক্রম। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী দিনে দূতাবাসের কর্মীরা পশ্চিম ইউক্রেনীয় শহর লাভিভে তাদের তাদের কার্যক্রম শুরু করবেন। সূত্র: বিবিসি
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










