ইউক্রেন যুদ্ধে নিহত ২১৯ শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ২১৯ শিশু নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এসব শিশু প্রাণ হারায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনে প্রায় ২১৯ জন শিশু নিহত হয়েছে এবং আরও ৪০৫ জন আহত হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কার্যালয়টি আরও জানিয়েছে, চলমান যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক শিশু হতাহত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে। সেখানে রুশ হামলায় হতাহত শিশুর সংখ্যা ১৩৯ জন। এরপরে কিয়েভে ১১৫ জন, খারকিভে ৯৫ জন এবং চেরনিহিভে হতাহত হয়েছে ৬৮ জন।
এদিকে রোববার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক ও খারকিভ অঞ্চলে রুশ সামরিক বাহিনীর হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চল দু’টির গভর্নরের বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
রোববার রুশ হামলায় প্রাণ হারানো ৮ জনের মধ্যে দোনেতস্কে নিহত হয়েছেন চারজন। ওই অঞ্চলের লাইমান শহরে রুশ হামলায় তারা নিহত হন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ‘রোববার দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় চার বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের সবাই লাইমান শহরের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।’
তিনি আরও বলেন, লাইমানের কাছের একটি শহরে আহত আরেক ব্যক্তি পরে মারা যান।
এছাড়া খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং এর আশপাশের আবাসিক এলাকায় রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।
তার ভাষায়, ‘গোলাবর্ষণের কারণে দুর্ভাগ্যবশত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ বেসামরিক ব্যক্তি।’
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










