ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। বৃহস্পতিবার (১৯ মে) হোটেল সোনারগাঁওয়ে ইউনিসেফের সঙ্গে চুক্তি স্বাক্ষর দিয়ে শুরু হলো মিমের নতুন দায়িত্ব গ্রহণ। আগামী দুই বছর দায়িত্বে থাকবেন মিম।
অনুষ্ঠানের শুরুতে নতুন শুভেচ্ছাদূতকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট। ইয়েট বলেন, মিম তাঁর অসীম প্রাণশক্তি ও উদ্যম নিয়ে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শিশুদের জন্য কাজ করবেন।
বাংলাদেশে শিশুশ্রম অনেক বেশি উল্লেখ করে ইয়েট বলেন, শিশু নির্যাতনের ঘটনাও হরহামেশা ঘটে বলেই আরও বেশি সচেতনতা তৈরি প্রয়োজন। তাদের সুরক্ষা, অধিকার আদায়ে ইউনিসেফের হয়ে মিম দায়িত্ব পালন করবেন।
এরপর বক্তব্যে মিম বলেন, বাংলাদেশে বিপুল শিশু এখনো তাদের অধিকার থেকে বঞ্চিত। সহিংসতা, শিশুশ্রম ও বাল্যবিবাহের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রত্যেকের কর্তব্য। সেই দায়িত্বটি পালন করতে ইউনিসেফের সঙ্গে যুক্ত হয়েছে। শুভেচ্ছাদূত হিসেবে তিনি বিভিন্ন সচেতনতামূলক প্রচারে অংশ নেবেন।
বক্তব্য শেষে ইউনিসেফের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মিম বলেন, দায়িত্ব পালনে ইউনিসেফের হয়ে দেশের যেকোনো প্রান্তে যাবেন তিনি।
বিদ্যা সিনহা সাহা মিম বাংলাদেশে ইউনিসেফের জাতীয় দূত আরিফা পারভিন জামান মৌসুমী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জুয়েল আইচের সঙ্গে যুক্ত হলেন।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











