ইউরোপে মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে, লকডাউনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার
ইউরোপে মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে, লকডাউন নিয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ঘাতকব্যধি করোনা ভাইরাসে গতকাল শনিবার পর্যন্ত ইউরোপে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লকডাউনের বিধিনিষেধে হতাশ শত শত আমেরিকান যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ করেছে।
করোনায় ভয়াবহতায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যার সর্বশেষ রিপোর্ট প্রকাশের পরপরই বিশ্বব্যাপী শিল্পীরা স্বাস্থ্যকর্মীদের প্রতি সমর্থন জানাতে এবং এই সংকটকালে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কয়েক ঘন্টাব্যাপী লাইফ স্ট্রিম কনসার্টে অংশ নেন।
ছয়ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে এ্যাওয়ার্ড বিজয়ী তরুণ সিঙ্গার বিলি আইলিস থেকে রোলিং স্টোন পর্যন্ত অংশ নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এডভোকেসি গ্রুপ গ্লোবাল সিটিজেন এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভয়ংকর সংক্রামক এই ভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী ২২ লাখ ৮৯ হাজার ৫০০ লোক আক্রান্ত হয়েছে। এতে শুধু ইউরোপেরই মোট ১ লাখ ৫১০ জনের মৃত্যু হয়েছে। এএফপির হিসাবে এই সংখ্যা বিশ্বের মোট মৃত্যুর দুই তৃতীয়াংশ, বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন। এর এক তৃতীয়াংশের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
জনস হপকিনস ইউনিভার্সিটির হিসাবে বিশ্বের যে কোন দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী।শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৬৬৪ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৪ হাজারের বেশি।
তবে কিছু জায়গায় অবস্থার উন্নতি হয়েছে, নিউইয়র্ক রাজ্যে মৃত্যুর সংখ্যা চলতি সপ্তাহে কমেছে, নিউইয়র্কের মেয়র এন্ড্রু কোমো বলেছেন,সামাজিক দূরত্ব বজায় রাখায় এটা সম্ভব হয়েছে। কিন্তু অনেক আমেরিকান এবং বিশ্বের অন্যত্র কয়েক সপ্তাহ ঘরে থাকার পর চলতি সপ্তাহে মানুষ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে।
গতকাল শনিবার আমেরিকার টেক্সাস, মেরিল্যান্ড, নিউহ্যাম্পশায়ার ও ওহাইওসহ বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানী নগরীতে লকডাউনের বন্দীদশার অবসানের দাবীতে মার্কিন পতাকা ,কেউ কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











