ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:১১:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ইউরোর ফাইনাল বড় স্ক্রিনে দেখানোর প্রত্যাশা রোম মেয়রের

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার

রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্জি।  ফাইল ছবি।

রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্জি।  ফাইল ছবি।

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচটি স্তাদিও অলিম্পিকোতে বড় স্ক্রিনে সমর্থকদের জন্য দেখানোর আগ্রহ প্রকাশ করেছেন রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্জি। 
ইতালিয়ান অলিম্পিক কমিটির কাছে পাঠানো এক টুইটার বার্তায় রাজ্জি এই আগ্রহের কথা জানিয়েছেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গত মঙ্গলবার স্পেনের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে জিতে ইতালির ফাইনাল নিশ্চিত হবার পরের দিন রোমের মেয়র এ বিষয়ে টুইট করেছেন। 
তিনি পরামর্শ দিয়েছেন করোনা পরিস্থিতিতে দর্শক সংখ্যা কমিয়ে রোমের স্টেডিয়ামটিতে বড় পর্দায় ফাইনাল ম্যাচটি প্রদর্শন করলে অনেকেই তা উপভোগ করতে পারতো। 
এর আগে এবারের টুর্নামেন্টে ইতালির গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ও ইংল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।