ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৯ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ইকুয়েডরে শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্পের ঘটনায় অন্তত ১৪ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন শতাধিক। স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) দুপুরে ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলের গুয়ায়াস প্রদেশের বালাও শহরে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এর উপকেন্দ্র ছিল বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরের একটি এলাকা। ভূমিকম্পে আবাসিক অবকাঠামোসহ স্কুল-কলেজের ভবন ও চিকিৎসা কেন্দ্রের ক্ষতি হয়েছে।
ভূমিকম্পের বিষয়টি জানিয়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, সব মন্ত্রণালয়কে কাজে লাগানো হয়েছে। এ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার মতো যাবতীয় প্রস্তুতি আমাদের রয়েছে।
ভূমিকম্পটি সমুদ্র উপকূলীয় অঞ্চলে আঘাত হানায় সুনামির আশঙ্কাও করছিলেন অনেকে। তবে ইকুয়েডরের কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই।
ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, এ ভূমিকম্পে এল অরো প্রদেশে নিহত হয়েছে ১২ জন এবং আরও দুজন নিহত হয়েছে আজুয়ে প্রদেশে। সবমিলিয়ে ১২০ জনেরও বেশি আহত হয়েছে।
প্রেসিডেন্ট কার্যালয় আরও জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে অন্তত ৭টি বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৫০টি বাড়ি। এ ছাড়া ২০টি বিদ্যালয় এবং ৩০টি চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভূমিধসের কারণে বেশ কয়েকটি প্রধান সড়কও বন্ধ হয়ে গেছে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার