ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত চীনা কণ্ঠশিল্পী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
গায়িকা ও গীতিকার জেন জাং।
ইচ্ছাকৃতভাবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনের এক গায়িকা ও গীতিকার জেন জাং। এমন তথ্য তিনি নিজেই জানিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
চীনে করোনার নতুন ঢেউ যখন তুঙ্গে তখনই এমন তথ্য ফাঁস করেছেন জেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তিনি। দেশটির বিখ্যাত গায়িকা জেন নিজেই সোশ্যাল মিডিয়া ‘ওয়েবো’তে লেখেন, ক্রিসমাস ও নববর্ষের অনুষ্ঠানে তার কনসার্ট রয়েছে। সেখানে গেলে করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন, এই ভয়ে তিনি আগেভাগেই করোনা আক্রান্ত বন্ধুদের সঙ্গে দেখা করেন। সেখান থেকেই তিনি নিজে করোনা আক্রান্ত হন।
৩৮ বছরের ওই গায়িকা আরও জানান, বন্ধুদের সঙ্গে দেখা করার পরই তার জ্বর আসে, গলা ও শরীরে ব্যাথা শুরু হয়। তবে গায়িকার দাবি, এসব উপসর্গ শুধু একদিনের জন্যই ছিল। এরপর থেকে তার কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা হয়নি। কোনো ওষুধ ছাড়াই শুধু প্রচুর পানি ও ভিটাামিন-সি খেয়েই তিনি সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে, গায়িকার পোস্ট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনরা তীব্র সমালোচনা করে বলেন, যেখানে গোটা দেশ করোনার সঙ্গে লড়াই করছে, সেখানে আপনি ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হচ্ছেন। চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে গায়িকা পোস্ট ডিলিট করে দেন। পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









