ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২:৪৩:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ইডেনের মাঠে হাসিনা ও মমতা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি : টিভি থেকে নেয়া।

ছবি : টিভি থেকে নেয়া।

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম দিবারাত্রির টেস্ট দেখতে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ওই স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

প্রথম দিবারাত্রির টেস্ট উদ্বোধনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজালে বাংলাদেশ ও ভারত টেস্ট দল প্রবেশ করবে গোলাপি বলের যুগে।

এর আগে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটটি কলকাতার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও ছিলেন।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় হোটেল তাজ বেঙ্গলে। সেখান থেকে দুপুর ১২টা ৫৫ মিনিটে মাঠে যান শেখ হাসিনা। মাঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনার এই সরকারি সফর হচ্ছে। বিসিসিআই এর নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলিও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।