ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যায় ২ গৃহকর্মীর বিরুদ্ধে চার্জশিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুই গৃহকর্মীর বিরুদ্ধে দাখিলকৃত চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান শরীফ এ চার্জশিট গ্রহণ করেন।
একই সঙ্গে বিচারক গৃহকর্মীদের যোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী অব্যাহতি প্রদান করেছেন। এর আগে গত ২১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটের আসামিরা হলেন- গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা ও রুমা ওরফে রেশমা।
বাসায় থাকা ২০ ভরি স্বর্ণ, একটি স্যামসাং মোবাইল এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করতে মাহফুজা চৌধুরী পারভীনকে নাক-মুখে ওড়না পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে আসামিরা হত্যা করেন মর্মে চার্জশিটে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
মামলায় চার্জশিটভুক্ত রুমা ওরফে রেশমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ দিনের রিমান্ড শেষে গত ৬ মার্চ তিনি ওই জবানবন্দি প্রদান করেন। তার আগে ২৭ ফেব্রুয়ারি রেশমা মিরপুর ১৩ নম্বর থেকে গ্রেপ্তার হয়।
প্রসঙ্গত, চলতি বছর ১১ ফেব্রুয়ারি এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, চলতি বছর ১০ ফেব্রুয়ারি আসামিরা পরষ্পর যোগসাজসে মাহফুজা চৌধুরী পারভীনকে একা পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ২০ ভরি স্বর্ণ (মূল্য ১০ লাখ টাকা) , একটা মোবাইল ফোনসহ নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। নিহত মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






