ইডেনে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
সম্প্রতি ইডেন মহিলা কলেজ শাখার ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ও সাধারণ ছাত্রীদের নিরাপত্তা দাবিও জানানো হয়েছে।
শনিবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে বলা হয়, ইডেন মহিলা কলেজে ছাত্র সংগঠনের ক্ষমতার ব্যবহার এই পরিস্থিতির সৃষ্টি করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানেও ছাত্র সংগঠনের আভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি, আসন বাণিজ্য, প্রযুক্তির অপব্যবহার সাধারণ ছাত্রীদের অবস্থান সংকটময় করে তুলছে। এর সংগে যুক্ত হয়েছে সমাজে প্রচলিত নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ যা একই সংগে নারীর শিক্ষার সুযোগ গ্রহণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরির আশঙ্কা সৃষ্টি করে।
বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের দাপটের কারণে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, শিক্ষার্থীরা নানান ধরনের হয়রানির শিকার হচ্ছেন, বিশেষত নারী শিক্ষার্থীরা নিরাপত্তা হীনতার শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের কর্মকাণ্ড সকল শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রমের অন্তরায় হয়ে উঠছে। এ ধরনের পরিস্থিতি বন্ধ করার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিবৃতিতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ইডেন কলেজের ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত উত্থাপিত অভিযোগ ও পরিস্থিতির গুরুত্ব কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারী দল বিবেচনায় নিচ্ছে না।
এই সামগ্রিক নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা মন্ত্রণালয়কে যথার্থ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে জানানো হয়। একইসঙ্গে দেশে যাতে সুস্থ ধারার ছাত্র রাজনীতির চর্চা গড়ে উঠে সেজন্য সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণ করা হয়।
ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের কতিপয় নেতার বিরুদ্ধে তাদেরই সহকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা যেসব গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন, তার যথার্থ তদন্তসাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করাসহ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে সমগ্রিক নেতিবাচক পরিস্থিতি উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপরতার সাথে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ইডেন কলেজের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও সাধারণ ছাত্রীদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


