ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২১:০৯:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুন হয়েছেন। আজ রোববার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজের বাসায় খুন হন তিনি।

এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিউমার্কেট থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।

ওসি আতিকুর রহমান জানান, তার বাসার তিনজন কাজের লোক তাকে পিটিয়ে হত্যা করেছে। গৃহকর্মীরা পলাতক রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাদেরই সন্দেহ করছে।

কি কারণে অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুন হয়েছেন তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।