ইতালিতে একদিনে ৭৬৬ জনের মৃত্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতালিতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছেই মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৭৬৬ জন। এই নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৬৮১ জন।এই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৫৮৫ জন নাগরিক। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ হাজার ৭৫৮ জন। এখনও চিকিৎসাধীন আছেন আরও ৮৫ হাজার ৩৮৮ জন, যাদের মধ্যে ৪ হাজারের বেশি রোগীর অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বের করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে ইউরোপের এই দেশটিতেই করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। বলা হয়ে থাকে, ইতালিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি বলেই সেখানে এত বেশি মানুষ মারা যাচ্ছে।
ইতালিতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন লোম্বার্ডি অঞ্চল। করোনার বিস্তার ঠেকাতে দুই সপ্তাহের বেশি সময় ধরেই গোটা ইতালি অবরুদ্ধ।
ইতিমধ্যে লকডডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে সে দেশের মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না।
এদিকে ইতালিতে করোনায় মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশটি খুব দ্রুতই করোনা সংক্রমণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এরপর থেকেই সেখানে করোনার প্রকোপ কিছুটা কমতে শুরু করবে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











