ইতালিতে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়লো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
মারাত্মক আকার ধারণ করা মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সেই সাথে বাড়ছে আতঙ্ক। জনগণকে সুরক্ষা দিতে ইতালি যে লকডাউনের ঘোষণা দিয়েছিল সেই মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। সেই সঙ্গে আগামী ১৪ এপ্রিল থেকে খুলে দেয়া হবে কারতোলেরিয়া, লাইব্রেরি এবং সদ্য ভূমিষ্ঠ শিশুদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান।
প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, লকডাউন আগামী ৩ মে পর্যন্ত চলবে। তা না হলে আমাদের এতদিনের অর্জন বৃথা হয়ে যাবে।
ইতালি প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকসহ মন্ত্রীদের সঙ্গে আলাপ করেছি। বর্তমানের চেয়ে দেশের পরিস্থিতি আরও যেন খারাপ দেখতে না হয়, তার জন্য সকলের পরামর্শে লকডাউনের মেয়াদ বাড়ানো হলো।
জোসেপ্পে কন্তে আরও বলেন, দেশে করোনাভাইরাসের পরিস্থিতি বর্তমানে কিছুটা ভালোর দিকে। এই মুহূর্তে সব কিছু খুলে দিলে পরিস্থিতি আবারও খারাপের দিকে যাবে। তাই আগের মতই দেশজুড়ে ‘জরুরি নয়’ এমন সব ধরনের ব্যবসা বন্ধ থাকবে। এছাড়া বাড়ির বাইরে সবধরণের খেলাধুলা ও ব্যায়াম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভেন্ডিং মেশিনের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। সুপার মার্কেট, ফার্মেসি, পোস্ট অফিস ও ব্যাংক খোলা থাকবে এবং গণপরিবহনও সচল থাকবে। সেই সঙ্গে আগামী ১৪ এপ্রিল থেকে নতুন করে কারতোলেরিয়া, লাইব্রেরি এবং সদ্য ভূমিষ্ঠ শিশুদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খুলে দেয়া হবে।
গতকাল শুক্রবার পর্যন্ত ইউরোপের এই দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৪৯ জন। শুধু শুক্রবার মৃত্যুবরণ করেছে ৫৭০ জন। গতকাল নতুন আক্রান্ত হয়েছেন ৩হাজার ৯৫১জন ।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











