ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
রাজনৈতিক অস্থিরতার জন্য পরিচিত ইতালির রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী একক মেয়াদের সরকার পরিচালনাকারী প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।
২০২২ সালের অক্টোবরে মেলোনির ডানপন্থী দল 'ব্রাদার্স অব ইতালি' ক্ষমতাসীন হয়। টানা ১,৪১২ দিনের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির একক মেয়াদের দীর্ঘতম শাসনকালের টানা রেকর্ডটি পেছনে ফেলে দিয়েছেন।
মেলোনির সমর্থকদের উচ্ছ্বাস
ঐতিহাসিক এই অর্জন উপলক্ষে ইতালির বিভিন্ন স্থানে উল্লাস প্রকাশ করছেন মেলোনির সমর্থক ও দলীয় কর্মীরা। কনিষ্ঠ আইনপ্রণেতা গ্রাৎসিয়া দি মাজ্জো বলেন, "এটি কেবল একটি রাজনৈতিক মাইলফলক নয়, বরং গভীর প্রতীকী অর্থ বহন করে। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থী রাজনৈতিক পটভূমি থেকে এসে এমন রেকর্ড গড়া প্রমাণ করে যে সততা, ত্যাগ ও যোগ্যতা দিয়ে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।"
দীর্ঘস্থায়িত্ব নাকি রাজনৈতিক স্থবিরতা?
রাজনৈতিক বিশ্লেষকরা মেলোনির এই দীর্ঘস্থায়িত্বকে কতটা "স্থায়িত্ব" আর কতটা "স্থবিরতা"—তা নিয়ে প্রশ্ন তুলেছেন। রোমা ট্রে ইউনিভার্সিটির সমকালীন ইতিহাসের শিক্ষক পাওলো কারুসি জানান, মেলোনির দীর্ঘ মেয়াদের পেছনে মূলত ২০১৮ সালের নির্বাচনী আইন কার্যকর ভূমিকা রেখেছে, যা তার জোটকে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সহায়তা করেছিল। এছাড়া তার দল নির্বাচনী প্রচারণার বেশ কিছু উগ্র এজেন্ডা থেকে সরে এসে জোট সঙ্গীদের ধরে রাখতে সক্ষম হয়েছে।
অন্য দিকে রাজনৈতিক বিজ্ঞানী পিয়েরো ইনগিয়াজি মনে করেন, এই স্থায়িত্বের আড়ালে রয়েছে অর্থনৈতিক স্থবিরতা। ২০২৬ সালে ইতালির অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ০.৬ শতাংশে নেমে আসার পূর্বাভাস রয়েছে এবং দেশটি ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ ঋণের তালিকায় শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি মেলোনি সরকারের আমলে প্রতিবাদ ও জনবিক্ষোভ দমনে অন্তত ৫২টি নতুন অপরাধমূলক ধারা সংযোজন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা।
তা সত্ত্বেও, রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ইতালিতে (যেখানে গত আট দশকে ৬৮ বার সরকার পরিবর্তন হয়েছে) মেলোনির এই টানা শাসন ইতালীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
- ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে
- বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
- ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি
- দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি
- প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত
- ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা
- রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
- আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
- ভরসা আল্লাহর ওপর, তানিয়া বৃষ্টির আবেগঘন বার্তা
- হাম: আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪
- কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ
- অনলাইনে বছরে ২ কোটি শিশু যৌন নিপীড়নের শিকার
- শুভ জন্মাষ্টমী আজ, নানা আয়োজনে সারাদেশে উদযাপন
- আজ ভোরে কেশবপুরে বাসচাপায় নারী নিহত
- নারীমুক্তি আন্দোলনের প্রতীক সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম
- বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল
- বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
- কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ
- সারা দেশে র্যাবের নিরাপত্তা জোরদার
- হাম: আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪
- আজ ভোরে কেশবপুরে বাসচাপায় নারী নিহত
- শুভ জন্মাষ্টমী আজ, নানা আয়োজনে সারাদেশে উদযাপন
- ডেঙ্গু ও হামের ছোবলে দিশাহারা বাংলাদেশ
- ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
- সিনিয়াকোভাকে হারিয়ে ইউএস ওপেনে জয় শুরু ওসাকার
- ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ
- নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেমের মৃত্যু
- বেলুচিস্তানে প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা
- ভরসা আল্লাহর ওপর, তানিয়া বৃষ্টির আবেগঘন বার্তা











