ঢাকা, শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি

বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের শক্তিশালী তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে কমেছে সোনার দাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে দিনের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নেমে যায়।


এদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন শেষ করেছে। বিশ্ববাজারে চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম সামান্য কমে সপ্তাহ শেষ হওয়ার পথে রয়েছে।

বাজারে ধারণা তৈরি হয়েছে, শক্তিশালী কর্মসংস্থানের কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে। সুদের হার বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় কোনো সুদ বা আয় প্রদান না করা স্বর্ণের আকর্ষণ কমেছে।


প্রসঙ্গত, টানা তিন দফা কমার পর বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বেড়েছে।


নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। গত বুধবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকায়।