ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে তিন দিনে ১ হাজার ৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। এর মধ্যে জাভা প্রদেশে অসুস্থ হয়েছেন ৭৭৭ জন। বৃহস্পতিবার স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক এ তথ্য জানান।
মধ্য জাভার লাসেম এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৭৫২ শিক্ষার্থী ও ২৫ শিক্ষক গত বুধবার বিনামূল্যের খাবার খাওয়ার পর ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন। তাদের খাবারে ছিল গ্রিল করা মুরগির মাংস।
স্কুলের প্রধান শিক্ষক জুহারতুতিক বলেন, খাবার বিতরণের আগে একজন খাবার পরীক্ষক মুরগির কিছু অংশ পিচ্ছিল হয়ে গেছে বলে জানিয়েছিলেন। সেগুলো আলাদা করে রাখা হয়েছিল।
প্রধান শিক্ষক বলেন, রান্নাঘরের দায়িত্বে থাকা ব্যক্তি জানিয়েছেন, মুরগির মাংস ভোর ৩টার দিকে রান্না করা হয়েছিল এবং দুপুরে শিক্ষার্থীদের দেওয়া হয়। অসুস্থদের বেশির ভাগকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ১৫ শিক্ষার্থী ও শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসক জোকো পারিয়ান্তো।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো গত বছর কয়েক শ কোটি ডলারের এই বিনামূল্যের খাবার কর্মসূচি চালু করেন। দেশটির কোটি কোটি শিশুর পুষ্টির উন্নতি করাই এর লক্ষ্য। তবে শুরু থেকেই কর্মসূচিটি নিয়ে দুর্নীতির অভিযোগ, নেতৃত্বে পরিবর্তন এবং ব্যাপক খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটছে।
- আজ ভোরে কেশবপুরে বাসচাপায় নারী নিহত
- নারীমুক্তি আন্দোলনের প্রতীক সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম
- ডেঙ্গু ও হামের ছোবলে দিশাহারা বাংলাদেশ
- বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
- ডিজনির জনপ্রিয় ‘জম্বিজ’ তারকা জেফারি আর নেই
- সিনিয়াকোভাকে হারিয়ে ইউএস ওপেনে জয় শুরু ওসাকার
- ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ
- বেলুচিস্তানে প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা
- নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেমের মৃত্যু
- ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির আভাস
- সারা দেশে র্যাবের নিরাপত্তা জোরদার
- বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল
- ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫২
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- আড়ংয়ের চাকরি, যোগ্যতা স্নাতক পাস
- ভারত ছেড়ে কেন লন্ডনে সংসার গড়লেন বিরাট-আনুশকা?
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- আতাপাত্তুর স্পিনে কুপোকাত ইন্দোনেশিয়া
- নারীমুক্তি আন্দোলনের প্রতীক সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম
- তিন দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ
- চলতি মাসে ৩ লঘুচাপ, বন্যার আভাস
- আড়ংয়ের চাকরি, যোগ্যতা স্নাতক পাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
- খালি পেটে ব্ল্যাক কফি পান করলে কী হয়?
- বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল
- পোড়া খাবার খেলে কী ক্যান্সারের ঝুঁকি বাড়ে
- ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫২
- সারা দেশে র্যাবের নিরাপত্তা জোরদার
- বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ











