ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১:১৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ৫৫৫ জনে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫১ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লম্বকে ভূমিকম্পে নারী ও শিশুসহ মৃতের সংখ্যা ৫৫৫ জনে পৌঁছেছে। ভূমিকম্পে আহত হয়েছে প্রায় এক হাজার ৫০০ জন এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। আজ শুক্রবার দেশটির দুর্যোগ সংস্থা এই কথা জানায়। খবর এএফপি’র।


আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের পরেই অবকাশ যাপনের দ্বিতীয় মনোরম দ্বীপ লম্বকে গত ২৯ জুলাই এবং ৫ আগস্ট মারাত্মক দুটি ভূমিকম্প আঘাত হানে। গত রোববার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পরে আরো কয়েকশ’ বার ভূকম্পন অনুভূত হয়।


ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা শুক্রবার জানায়, বেশিরভাগ প্রাণহানি হয়েছে লম্বকের উত্তরাঞ্চলে। এছাড়া পাশের সুমবাওয়া দ্বীপেও অনেক মানুষের প্রাণহানি হয়েছে।


ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ায় অধিকাংশ প্রাণহানী হয়েছে। দ্বীপটিতে বাড়িঘর সব ধসে পড়ায়বাসিন্দারা রাস্তায় অবস্থান নিয়েছে। সংস্থাটি জানায় প্রায় ৩ লাখ ৯০ হাজারের মত বাসিন্দা ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত হয়েছে।