ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৮শ’র বেশি আহত, গৃহহীন ১৫ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৮শ’র বেশি আহত, গৃহহীন ১৫ হাজার
ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলে ৬.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ৮শ’ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
শুক্রবার দেশটির পশ্চিম সুলাওয়েসি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধসে পড়ে। শনিবার একজন দুর্যোগ কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রাদিতিয়া জোতি জানান, মামুজু নগরী ও মাজানি জেলার ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানা ভূমিকম্পে মারাত্মকভাবে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই মুখপাত্র জানান, ভূমিকম্পের আঘাতে মামুজু নগরীতে ১৮৯ জন মারাত্মকভাবে এবং মাজানি জেলায় ৬৩৯ জন সামান্য আহত হয়েছে।
প্রাদেশিক সামাজিক দপ্তরের এক কর্মকর্তা জানান, এ ভূমিকম্পে মামুজু নগরীর মিত্রা মানাকারা হাসপাতাল একেবারে ধসে পড়েছে।
ওই মুখপাত্র আরো জানান, গৃহহীন হয়ে পড়া লোকজনকে ১০ টি আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি










