ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১১:৪৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নারী-শিশুসহ নিখোঁজ ৪১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সুকা বুমি জেলায় সোমবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় নারী ও শিশুসহ ৪১ গ্রামবাসী নিখোঁজ রয়েছে। 

আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে সিনারেসমি গ্রামের ৩৪টি বাড়ি সম্পূর্ণভাবে চাপা পড়েছে। সেখানে গ্রামবাসীর সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

সুতোপো আরো বলেন, এই ভূমিধসের ঘটনায় ইতোমধ্যে ৬১ গ্রামবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে এই ভূমিধসে আটজনের প্রাণহানির কথা বলা হলেও পরে দু’জনের নিহত হওয়ার কথা বলা হয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় বর্ষাকালে মাঝেমধ্যেই ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে থাকে।