ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২০:৩৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৩২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০৫ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার

ইন্দোনেশিয়ার উপকূলীয় পালু শহরে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৩২। আহত কয়েক শতাধিক। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা কর্মকর্তাদের। রোববার একথা জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৬.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় পালু শহরটিতে সুনামিও আঘাত হানে।


দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সকল মৃত্যুর ঘটনা ঘটেছে সুলাওয়েসি দ্বীপের রাজধানী পালুতে। পুরো শহর ভরে গেছে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ দিয়ে।


দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রোহো বলেন, চারটি হাসপাতাল থেকে খবর এসেছে, কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। এখনও অনেক লোক হাসপাতালে ভর্তি হচ্ছেন সঙ্গে নিহতের সংখ্যাও ক্রমশ বাড়ছে। হাতপাতালে বিদ্যুৎ না থাকায় আহতের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে।