ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৯:১২:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার

ইফতারে চাই পাকা আমের জুস

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:০৬ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার

আম খেতে কে না পছন্দ করে। তার মধ্যে আবার আমের সিজন হওয়াতে বাজারে হরেক রকমের আমের ছড়াছড়ি। তীব্র গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে পাকা আমের স্বাদ সত্যিই অসাধারণ। শুধু স্বাদে না,আমের আছে আরও অনেক পুষ্টিগুণ। জেনে নিন আমের গুণাগুণ :

.. আমে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান ত্বককে যে কোন ক্ষতি থেকে বাঁচায়।
.. আম অতিরিক্ত অ্যাসিডিটি কমায়। এছাড়া বদ হজম কমাতে সাহায্য করে।
.. আমে থাকা আঁশ যা ডায়বেটিস নিয়ন্ত্রণ ও হৃদরোগের ঝুঁকি কমায়।
.. এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি। আম খেলে রাতকানা রোগের আশঙ্কা কমে এবং চোখের শুষ্কতা কমে।
.. আমে থাকা ফাইবার ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
.. আমে থাকা ভিটামিন ‘কে’ হাড়ের সুরক্ষায় দারুণ কার্যকর।
.. আমে এন্টিঅক্সিডেন্ট থাকার ফলে এটা কোলন,স্তন, লিউকেমিয়া এবং প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে পারে।
.. দেহ তরল এবং কোষের জন্য গুরুত্বপূর্ণ যৌগ পটাশিয়ামের খুব ভালো উৎস হচ্ছে তাজা আম যা উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে।
.. আমে থাকা উচ্চ বিটা ক্যারোটিন অ্যাজমা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
.. এই ফলে রয়েছে উচ্চ মাত্রার এক ধরনের প্রোটিন যা মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
.. আমের উচ্চমাত্রার আয়রন রক্তশূন্যতা দূর করার খুব ভালো একটি উপায়।
.. কিডনীতে পাথর হওয়ার ঝুঁকি কমানোর জন্য আমের টক, মিষ্টি ও শীতলীকরণ শক্তিকে বিবেচনা করা হয়।