ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১১:১৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ইবিতে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমগাছগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। বসন্তের হিমেল হাওয়ায় দুলছে মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা পুরো ক্যাম্পাস। মৌমাছির গুঞ্জন আর মুকুলের ঘ্রাণ মুগ্ধ করছে শিক্ষার্থী ও দর্শনার্থীদের।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, আমবাগান, অনুষদ ভবন এবং লাইব্রেরির পাশের এলাকাসহ ক্যাম্পাসের সব আমগাছে ফুটছে মুকুল। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে সুগন্ধ। মুকুলে ভিড় করছে প্রজাপতি- মৌমাছি। 

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আলিম বলেন, আমগাছে এবার আগে-ভাগে মুকুল এসেছে। মুকুলের সুবাস মুগ্ধ করছে আমাদের। এখন মধুমাসের অপেক্ষায় আছি।