ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২০:২৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা ঝালকাঠিতে আহত ১১ শিক্ষার্থী

আপডেট: ০২:৫৯ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার

srahimblog_1288790822_1-DSC_0932_resizeস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঝালকাঠি :  ঝালকাঠির রাজাপুরে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় কয়েকজন ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছেন। এর প্রতিবাদ করায় স্থানীয় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে উপজেলার উত্তমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। পরে হামলার শিকার শিক্ষার্থীরা ইউএনও কার্যালয় ও থানায় গিয়ে বিচার দাবি করেন। আহতরা হলেন— শাহাদাত হোসেন, রিমন সিকদার, বেল্লাল হোসেন, সৌরভ, মহিবুল্লাহ, সাব্বির, বাপ্পি, শহিদুল, জাকির, সাইফুল ইসলাম ও আসলাম হোসেন। তারা অভিযোগ করে বলেন, বড়ইয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় পথে নারী পরীক্ষার্থীদের সঙ্গে একাধিকবার অশোভন আচরণ করেন উত্তমপুর গ্রামের সুপক নামের এক যুবক। এ সময় অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে এবং সুপককে চর-থাপ্পর দিলে সে পালিয়ে যায়। এ ঘটনার জের ধরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উত্তমপুর বাজার এলাকায় পরীক্ষার্থীদের বহনকারী টেম্পো আটকায় মোটর সাইকেল আরোহী ১০/১২ জন  যুবক। তারা লাঠিসোঁটা ও রড দিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি  পেটানো শুরু করে। এতে তারা আহত হন। ১৩.০৫.২০১৫