ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৯:৪১:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ইরানের লুত মরুভূমি: বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের দাশত-ই লুত বা লুত মরুভূমি হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি বিশ্বের ২৭তম বৃহত্তম মরুভূমি।

এক লাখ ৭৫ হাজার বর্গকিলোমিটার আয়তনের লবণ মরুভূমি লুত ইরানের কেরমান ও সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। লুত মরুভূমি ২০১৬ সালের ১৭ জুলাই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়।

ফারসি 'লুত' শব্দের অর্থ পানি ও গাছপালাবিহীন খালি জায়গা। মরুভূমিটি ইরানের দক্ষিণ পূর্বে অবস্থিত। মরুর পূর্ব অংশ লবণাক্ত ফ্ল্যাট আবৃত নিম্ন মালভূমি হিসেবে দেখায়। আর মাঝখানে সমান্তরাল গিরিশিরা ও খাঁজকাটা সদৃশ্যগুলো সিরিজ আকারে দেখা যায়।

লুত মরুভূমি প্রায় ২০০ মাইল এলাকা বিশ্বের সবচেয়ে শুষ্ক ও উষ্ণ স্থান হিসেবে বিবেচিত। এ অঞ্চলে জীবনধারণের জন্য এত বিরূপ পরিস্থিতি রয়েছে যে, এখানে কেউ বসবাস করতে পারে না। এমনকি ব্যাকটেরিয়াও এ অঞ্চলে বাস করতে পারে না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার মতে, এ অঞ্চলের তাপমাত্রা ১৫৯.৩ ডিগ্রি ফারেনহাইট (৭০.৭ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত উঠতে দেখা গেছে।